নরমালি আমরা যে কয়েক টাইপের ব্রোকারে ট্রেড করি সেগুলাতে কয়েক টাইপের ট্র্রেডিং একাউন্ট আছে।
আবার কিছু ব্রোকার আছে যেগুলাতে একটাই একাউন্ট টাইপ আছে। আসুন সেসব সর্ম্পকে একটু ধারণা নেই।
২. ECN Forex Brokers
৩. Forex Market Makers
STP Forex brokers
STP এর প্রধানতম সুবিধা হচ্ছে এতে ট্রেডারের লস হলে ব্রোকারের কোন প্রফিট হয়না। ট্রেডার লাভ করুক বা লস করুক সেটাতে ব্রোকারের কোন মাথাব্যাথা নেই। ব্রোকারের লাভ হল শুধু স্প্রেড এবং কমিশন। একেকটি ব্রোকারের অনেকগুলা লিকুইডিটি প্রোভাইডার থাকে। যাদের যত বেশি লিকুইডিটি প্রোভাইডার সেটাতেই ট্রেডাররা লাভবান হয় এক্সিকিউশন দ্রুততার সাথে হয় ডিপ লিকুইডিটি ফিড এর কারণে।
ECN Forex Brokers
একটা কথা মনে রাখবেন. STP/ECN এ লেভারেজ কম থাকবে, ব্রোকার কোন বোনাস দিতে পারবেনা। যারা সত্যিকারের সিরিয়াস ট্রেডার তারা STP/ECN পছন্দ করে থাকে।
আমরা যারা নরমালি ক্ষুদ্র ট্রেডার তারা বেশিরভাগই মার্কেট মেকারে ট্রেড করি। এবং একটি মজার বিষয় ৯০% ব্রোকারই মার্কেট মেকার।
মার্কেট মেকাররা মুলত প্রফিট করে থাকে দুভাবে প্রথমত স্প্রেড দিয়ে প্রফিট, দ্বিতীয়ত ট্রেডারের ট্রেডের এগেইনেস্টে ট্রেড নিয়ে আমরা যখন বাই করি তারা তখন সেল নেয়। আমরা যখন সেল করি তারা বাই নেয়। তারা মুলত বিড-আস্ক এর যে তারতম্য সেখান থেকেই প্রফিট করে থাকে। কারণ আমাদের এবং তাদের বিড আস্কে ১-২ পিপস বেশকম থাকে।
মার্কেট মেকার অলওয়েজ প্রফিটেই থাকে। কারণ একটি সত্যি কথা হল ৯০% নতুন ট্রেডারের হাতেখড়িই হয়ে থাকে মার্কেট মেকার ব্রোকারে। আর এটা সবাই জানি ৯০% নতুন ট্রেডারই লস করে। তার মানে তাদের লস ট্রেডের এগেইনেষ্টে ব্রোকারের উল্টা ট্রেড থাকে যেটা প্রফিটে থাকে। তার মানে আপনি লস করলেই ব্রোকার লাভ করবে। এভাবে তাদের লাভের অংকটা বেড়ে যায়। তাই বলে এটা ভাববেননা ব্রোকার আপনাকে লস করাচ্ছে
অনেকে আবার লস করে মার্কেট মেকারকে দোষ দেয়। এটাও ঠিকনা কারণ মার্কেট মেকার এর চার্ট আর নন মার্কেট মেকারের চার্ট একই। মার্কেট মেকারতো আর আলাদা চার্ট ব্যবহার করেনা। হা কিছু ব্রোকার ২-৫ পিপ ম্যানিপুলেট করে সেটা আলাদা কথা। কিন্তু মেইন মার্কেট রেট কিন্তু একই।
মার্কেট মেকারে আপনাকে হাই লেভারেজ ১:২০০০ পর্যন্ত অফার করে থাকে। তারা ১০০% পর্যন্ত বোনাস দিতে পারে। যেটা STP/ECN দিতে পারবেনা।
মার্কেট মেকারে স্লিপেজ, রিকোট, সামান্য পিপস ম্যানিপুলেট, স্টপলস হিট করানো সহ কিছু কাজ করতে পারে ব্রোকারে যেটা STP/ECN এ পারা যায়না।
তাই আপনার ট্রেডের ধরণ দেখেই আপনি আপনার একাউন্ট এর শ্রেণী ভাগ করুন।
প্রায় বেশিরভাগ রেগুলেটেড ব্রোকারেই STP/ECN, এবং মার্কেট মেকার দুই প্রকারের একাউন্টই থাকে।
তবে যাদের একাউন্টে ডিপোজিট কম তাদের মার্কেট মেকার ছাড়া গতি নেই।
আর আপনার ফান্ড যদি অনেক বিশাল হয় তাহলে আপনার জন্য STP/ECN ভাল বলে মনে করি।
No comments :
Post a Comment