Upper Shadow Line:
উপরের দাঁড়ি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন ক্যান্ডেল,
যদিও একবার বাজার উত্থান হয়েছিল অবশেষে পতন হয়েছে ।
বুল বা বিয়ার ক্যান্ডেল যাই হোকনা কেন উপরে যদি এ ধরণের লম্বা শ্যাডো থাকে তাহলে বুঝতে হবে বিক্রয় চাপ প্রবল। তাই এ ধরণের ক্যান্ডেলের পর পরই বাজার ডাউন ট্রেন্ডে যেতে পারে।
নোট :
অবস্থান অবশ্যই আপট্রেন্ডের উচ্চমূল্যে (চূড়া) হতে হবে।
শ্যাডো ক্যান্ডেলের বডির কমপক্ষে তিন গুন্ হতে হবে।
ক্যান্ডেলের বডির নিচে শ্যাডো থাকবে না।
কনফার্ম এর জন্য পরবর্তী ক্যান্ডেল ও ইন্ডিকেটর দেখতে হবে।
LONG LOWER SHADOW:
নিচের শ্যাডো লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন ক্যান্ডেল,
যদিও একবার বাজার পতন হয়েছিল অবশেষে উত্থান হয়েছে ।
বুল বা বিয়ার ক্যান্ডেল যাই হোকনা কেন নিচে যদি এ ধরণের লম্বা শ্যাডো থাকে তাহলে বুঝতে হবে ক্রয় চাপ প্রবল। তাই এ ধরণের ক্যান্ডেলের পর পরই বাজার আপট্রেন্ডে যেতে পারে।
নোট :
অবস্থান অবশ্যই ডাউনট্রেন্ডের নিম্নমূল্যে (পাদদেশ) হতে হবে।
শ্যাডো ক্যান্ডেলের বডির কমপক্ষে তিন গুন্ হতে হবে।
ক্যান্ডেলের বডির উপরে সাধারণত শ্যাডো থাকবে না।
কনফার্ম এর জন্য পরবর্তী ক্যান্ডেল ও ইন্ডিকেটর দেখতে হবে।
.
.
.
.
.
.
..
(下影陽線 + 上影陽線)


No comments :
Post a Comment